মোবাইলে বেতন-বোনাস পেয়েছেন ১৯ লাখ শ্রমিক

২৩ মে, ২০২০ ২৩:৩২  
ঈদের আগে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এপ্রিল মাসের বেতন-বোনাস পেয়েছে ১৯ লাখ ১৯ হাজার শ্রমিক। দেশের এক হাজার ৯৭৫টি তৈরি পোশাক কারখানা ব্রাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’, ডাচ বাংলা ব্যাংকের ‘রকেট’ এবং বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন 'নগদ' সেবার মাধ্যমে এ অর্থ পেয়েছেন। এর মধ্যে ‘বিকাশ’ এর মাধ্যমে পাঠানো হয়েছে এক হাজার ৮৬টি কারখানার ১০ লাখ দুই হাজার ৮৬ শ্রমিককে বেতন ভাতা। অপরদিকে ৭২০ কারখানা আট লাখ শ্রমিককে বেতন ভাতা দিয়েছে রকেট। এছাড়াও নগদ এর মাধ্যমে পাঠানো হয়েছে ১৬৯ কারখানার ১ লাখ ১৭ হাজার শ্রমিকের বেতন ভাতা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এক হাজার ৯৭৫টি তৈরি পোশাক কারখানা তাদের ১৯ লাখ ১৯ হাজার ৮৬ জন শ্রমিককে এপ্রিল মাসের বেতন ও বোনাস মোবাইল ব্যাংকিংয়ের পরিশোধ করেছে। বিজিএমইএ এবং বিকেএমইএ সদস্যভুক্ত এসব কারখানার শ্রমিকরা এ সুবিধা পেয়েছে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) শ‌নিবার (২৩ মে) এ তথ্য জানিয়েছে।